সুন্দর লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
সুন্দর লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

সোমবার, ৯ এপ্রিল, ২০১২

গুণাবলী

স্বপ্ন দেখায় মানুষ
মানুষই ভাঙ্গার বেলায়
মানুষ মত্ত সর্বক্ষণ
ভাঙ্গা-গড়ার খেলায়।

ভালবাসে মানুষের মন
মানুষই দেয় ব্যথা,
এই মানুষই অপরাধ করে
শোনায় নীতি কথা।

মানুষ দেখে হাজার স্বপন
সাজায় কত নীড়,
মানুষই আবার ব্যথা পেয়ে
হয়ে উঠে অস্থির।

মানুষ কত সুন্দর তবু
কত ব্যথা পায় মনে,
মানুষ মুখে রাখে হাসি
ব্যথা থাকে গোপনে।

এই হলো মানব গুণ
আমরা মানুষ ভাই,
পৃথিবীর সুখ-দুঃখ স'বি
না চাহিতেই পাই।

মানুষ আমি থাকবে সদা
ব্যথা আমার মনে,
কখনো হাসি মাখা মুখ
কখনো বারি নয়নে।

লেখাটি নির্মাণ ম্যাগাজিনের জানুয়ারী সংখ্যায় প্রথম প্রকাশিত হয়েছে।

শুক্রবার, ১৯ জানুয়ারি, ২০০১

হৃদয় কাঁদে


সবকিছু সুন্দর
এই পৃথিবীর সবকিছু সুন্দর
সুন্দর এই আলো,বাতাস
সুন্দর এই নীলাকাশ,
আরো সুন্দর আল-কোরআনের ভাষা।
এতো সব সুন্দর,এর মাঝে ও মনে হয়
কি যেন রয়ে গেছে,গোপন আশা।
সুন্দর এক অদেখা প্রিয়মুখ।
যাকে আর এধরাধমে,সচল দেখবো না।
যিনি আরো দেড় হাজার বছর আগে বিদায়
নিয়েছেন এ সুন্দর ভুবন থেকে,
আফছুছ আমার সেই প্রিয়মুখ দেখলাম না সরাসরি,অথবা কল্পনায়।
জানি না যেতে পারবো কি না সুদুর মদিনায়।
দু-রাকাত নামাজ পড়তে পারবো কিনা তার
মোবারক রওজায়,আমি তো আছি আল্লাহর
করুনার অপেক্ষায়।
সবকিছু সুন্দর এর মাঝেও কষ্ট,
এর মাঝেও আফছুছ।
অনেক আকাংখা নিয়ে বেঁচে আছি,
স্বচক্ষে দেখার সৌভাগ্য তো হয়নি,
আল্লাহ যেন রওজা দেখার সৌভাগ্য করেন।
কবুল করেন এ আত্মপিয়াসী কামনা।

১৯ জানুয়ারী ২০০১
কুতুব খালী, ঢাকা।